প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ভাড়া বাসায় পুলিশের অভিযান, ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তারেক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় এলাকার চৌকিদার বাড়িতে শাহাব উদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ওই ভাড়া বাসার একটি শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তারেক শাহরাস্তি উপজেলার নিজ মেহার (কালী বাড়ী) এলাকার বাসিন্দা। তাঁর পিতা শাহাব উদ্দিন এবং মাতা মাছুমা বেগম।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-১, তারিখ ১ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-৩৪৪।

পরে গ্রেপ্তার তারেককে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন