প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নিকাহ রেজিস্ট্রার জসিমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, মিথ্যা দাবি কাজীর

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) মো. মেজবাহ উদ্দিন জসিমের বিরুদ্ধে শিক্ষাগত সনদ জাল ও বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগ তুলেছেন আব্দুল গফুর নামের এক ব্যক্তি। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন কাজী জসিম।

সম্প্রতি এক ভিডিও বার্তায় কাজী মেজবাহ উদ্দিন জসিম জানান, ২০১১ সালের ১৫ নভেম্বর থেকে তিনি সততা ও সুনামের সঙ্গে ১০ নং গোহট উত্তর ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছেন। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাঁর দায়িত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে তাঁকে হুমকি দিয়ে আসছে।

তিনি আরও জানান, এর আগেও তাঁর শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ নিয়ে আইন মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই করে তা বাতিল করে দেয়। এখন নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে কাজী জসিম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হোক। প্রশাসনকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল গফুরের মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন