প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রবাসির দুটি অটোরিকশা দান

মো. মাসুদ রানা
প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা আর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ওমান প্রবাসী মোহাম্মদ হানিফ মিয়াজী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিজের অর্থায়নে এলাকার দুই অসহায় ব্যক্তিকে দুটি অটোরিকশা দান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি দুটি পরিবারের জীবনে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে।বুধবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উত্তর সেনগাঁও আল মদিনা ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সেনগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন ও রাসেল এর  হাতে দুটি  অটোরিকশা তুলে দেওয়া হয়। দাতা মোহাম্মদ হানিফ মিয়াজী ওমানের নেজোয়া প্রবাসী। তিনি সেনগাঁও এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিজের উপার্জিত অর্থ থেকেই তিনি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত বিল্লাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উপহার তাঁর পরিবারের জীবিকা নির্বাহে বড় সহায়তা হবে। তাঁর মা-বাবা, সন্তান-সন্ততিসহ পরিবারের সদস্যদের নিয়ে এখন উপার্জনের একটি অবলম্বন তৈরি হলো। তিনি দাতা হানিফ মিয়াজীর জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।অন্য অটোচালক রাসেল তার অনুভূতি প্রকাশ করে  বলেন, হানিফ মিয়াজীর দেওয়া অটোরিকশাটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এটি আমার পরিবারের জীবিকা নির্বাহে অনেক বড় সহায়তা হবে। এখন নিজে উপার্জন করে পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে চলার স্বপ্ন দেখছি। তাঁর এই মহানুভবতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি।
দাতা মোহাম্মদ হানিফ মিয়াজী বলেন, “আমি একজন প্রবাসী। প্রবাসে থাকলেও দেশের মানুষের কথা সবসময় মনে থাকে। নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিজের অর্থায়নে দুটি অটোরিকশা অসহায় মানুষের জন্য দান করেছি। আমার উদ্দেশ্য হলো, তারা যেন নিজেরা উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারেন। সবাই মরহুমা নেত্রীর জন্য দোয়া করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়াজী বিদেশ থেকে দেশে এলেই মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন এবং অসহায় মানুষের মধ্যে সাধ্যমতো দান-খয়রাত করে থাকেন। এবারও সেই ধারাবাহিকতায় তিনি দুটি অটোরিকশা দানের উদ্যোগ নিয়েছেন।
প্রবাসের কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ থেকে নিজের স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় মানবিক উদ্যোগ। কারণ, সাময়িক সহযোগিতার চেয়ে একজন মানুষের হাতে উপার্জনের উপকরণ তুলে দেওয়া অনেক বেশি অর্থবহ। হানিফ মিয়াজীর এই উদ্যোগ স্থানীয় সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পরোপকারের অনুপ্রেরণা হয়ে থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন