প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ৮:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গঠনে রামপুরে আলোর দিশারী যুব ফাউন্ডেশনের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাসুদ হোসেন
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশারী যুব ফাউন্ডেশন” এর আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ফুটবল ম্যাচ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের উত্তর বড় সুন্দর পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি মিনি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার যুব সমাজের সমন্বয়ে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী। উক্ত ফাউন্ডেশন এর উপদেষ্টা কামরুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন, বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত মুকুল।
এসময় বক্তারা বলেন, “আলোর দিশারী যুব ফাউন্ডেশন” ইতিমধ্যে শিক্ষা প্রতিযোগিতা ও খেলাধুলা বিষয়ক ২টি প্রোগ্রাম সহ আজকের এই ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম করে মাদক বিরোধী ও সামাজিক ব্যাধি প্রতিরোধ অবস্থান জানান দিয়ে প্রশংসার দাবী রাখেছেন। একজন তরুণ একটি পরিবারের স্বপ্ন, সমাজের শক্তি এবং দেশের ভবিষ্যৎ। সেই তরুণসমাজ যদি মাদকের দিকে ধাবিত হয়, তাহলে শুধু একটি পরিবার নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ ও দেশ।
তাই তরুণদের মাদক থেকে দূরে রাখতে হলে তাদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিবেশ তৈরি করতে হবে। ফুটবল আমাদের শেখায়— একক প্রচেষ্টার পাশাপাশি দলীয় ঐক্য কতটা গুরুত্বপূর্ণ। মাঠে যেমন একজন খেলোয়াড় একা জয় ছিনিয়ে আনতে পারে না, তেমনি সমাজ থেকেও মাদক নির্মূল করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ ঘোষণা দিয়ে মাদক ছাড়লে তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও ৩ মাস পরিবারের আর্থিক ব্যয়ভার বহন করার ঘোষণা দেন অনুষ্ঠান আয়োজক “আলোর দিশারী যুব ফাউন্ডেশন”।
উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন জুয়েল, ইঞ্জিনিয়ার মোঃ মইনুল হোসেন ও আনিসুর রহমান মামুন এর বক্তব্য ও যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাউছার পাটওয়ারী রুবেল, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এনামুল হক হেলাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাটওয়ারী পাখি, সহ যুব বিষয়ক সম্পাদক শান্ত চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আহমেদ রেজা, সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, ছাত্রনেতা নেছার আহমেদ রনি, বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন রয়েল, হাসান গাজী সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উক্ত ম্যাচে স্থানীয় জুনিয়র দল ১-০গোলে সিনিয়র দলকে হারিয়ে বিজয় লাভ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন