মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অত্র কলেজের দাতা সদস্য মিজানুর রহমান সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাসুদ হাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক প্রধান, কলেজ গভর্নিং বডির সদস্য মিঞা মো. মামুন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, কলেজ গভর্নিং বডির সদস্য মো. শরীফুজ্জামান, মহিউদ্দিন সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ও মুক্তার আহমেদ। বহুদলীয় গণতন্ত্রের অর্থ ধরে আজকের বাংলাদেশ এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য’র উপর রচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণপুর ডিগ্রি কলেজের সৌজন্যে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মোজাম্মেল প্রধান হাসিব