প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ৫:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২৩ মার্চ বুবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরকার মোহাম্মদ আলাউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

এ সময় সন্মানীত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ৪৭ টি দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা সুসজ্জিত হয়ে খেলার মাঠে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে।

একটা সময় ছিলো একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এটা সম্ভব হয়েছে ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ক্রীড়ামোদীই ছিলেন না, তিনি খেলোয়াড়ও ছিলেন। তার পরিবারের সদস্যরা কোন না কোন খেলার সঙ্গে জড়িত ছিলো। গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারিনি। এরকম ক্রীড়া অনুরাগী রাজনৈতিক পরিবার পৃথিবীর আর কোথাও আছে, তা আমার জানা নেই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন