প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ১১:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঐতিহাসিক চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান

মোঃ মাসুদ রানা

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের ইতিহাসচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোতালেব খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন, ওসি এলএসডি হোসেন সরোয়ারদি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার দুটি ইভেন্টেই শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ সামিহা সেহতাজ সুবহা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন