চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রাহের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই। সকল ধরনের ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আমির হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাবক, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. আব্দুল মতিন, রূপসা উত্তর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বিল্লাল ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, ছাত্রদল নেতা তানজিল গাজী, জুম্মন পাঠান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাদল ঢালি, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, সাধারণ সম্পাদক বাচ্চু, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুবদল নেতা আরিফ তরফদার, কামরুল রাড়ি, শাহনুর তরফদার, মাহফুজ, আরিফ, ফয়সাল, মাসুদ, সৌরভ, মাহিন, সুমন, হেলাল, শরিফ, সাদ্দাম, রুবেল, রোকন, রাসেল, রুবেল, বিল্লাল, তামিম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইউম সুমন, শরিফ, পারভেজ, রাফিকুল ইসলাম, মাসুম, ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এস. এম ইকবাল