চাঁদপুরের মতলব দক্ষিণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা করেছে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সরকার।
খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা মো. ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিল ও সভায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহার মজুমদার, মুরাদ মিয়াজী, বিল্লাল তালুকদার, বিএনপি নেতা তাজুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, সোহাগ বকাউল, সদস্য লিটন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন মোল্লাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মোজাম্মেল প্রধান হাসিব