প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৯:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাচ্চু। সভা পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী হোসেন বেপারী।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল কাদির গাজী, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর মুন্সি, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মিজি, সাবেক দপ্তর সম্পাদক মমিনুল হক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার বেপারী ও সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।

বক্তারা বলেন, ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ এ পেশার শ্রমিকদের নানা সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় সংগঠনের সদস্য নবীর হোসেন মনাসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন