প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

কচুয়ায় আইনের মামলায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কচুয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার রহিমানগর গোহট এলাকার আওয়ামী লীগ নেতা মো. বাবুল গাজী প্রকাশ জুট বাবুল, দোয়াটি এলাকা থেকে রিপন সরকার, দারশাহী-তুলপাই এলাকার যুবলীগ নেতা আবু সুফিয়ান এবং রামদেবপুর এলাকার ছাত্রলীগ কর্মী মো. আরিফুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার এফআইআর নং-৫৬, তারিখ ২৫ জুন ২০২৬; জিআর নং-২৩৬, তারিখ ২৫ জুন ২০২৬; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন