কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মহামায়া পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজার ঘুরে আবার সূচনাস্থলে এসে শেষ হয়।
এর আগে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তার কক্ষ পরিদর্শন করেন উপজেলা ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের তান্ডবলীলা তারা অব্যাহত রেখেছে আগের মতোই। গতকাল রাতে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে রাতের অন্ধকারে কে বা কাহারা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড যে করুক, তাকে আইনের আওতায় এনে তার উপযুক্ত শাস্তি হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন, কোথাও কোন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী একত্রিত হলে তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবেন। এবং আপনারা আপনাদের সঠিক গণতান্ত্রিক পন্থায়ে রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। সেই সাথে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকবেন। এদিকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সহ সভাপতি এস এম বাকের খন্দকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস আহমেদ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি কাউছার আহমেদ, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সহ সভাপতি মোশাররফ কারী, নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির কাজী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন গাজী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মল্লিক, বিএনপি নেতা আতাউর রহমান খান মোজাম্মেল প্রমূখ।
এছাড়াও জেলা যুবদল নেতা রুমন হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাসিম গাজী, অলিউল্লাহ গাজী, সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, রাশেদ নিজাম রাজু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এদিন সকাল থেকে মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় পুরো মহামায়া বাজারে একটি শোডাউন দেন দলীয় নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন