নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে যৌথভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে বিকেল ৬টা পর্ষন্ত চলা এই কর্মসূচি উপজেলার নারায়ণপুর বাজারে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশনায় ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে বেলা ১২টার দিকে নারায়ণপুর বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এমপি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে।
এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ খান, জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সদস্য সচিব গোলাম জিলানী তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো। সুলতান কাজী, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা মো. ফারুক, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাউল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধানসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মোজাম্মেল প্রধান হাসিব