প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৮:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী অলিউল্লাহ গাজীর গণসংযোগ

মাসুদ হোসেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) গ্রামে গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ গাজী।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।
এদিন তিনি ওয়ার্ডের দোতলা শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতার বিষয়টি তুলে ধরেন তিনি।
গণসংযোগকালে অলিউল্লাহ গাজী বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
অলিউল্লাহ গাজী বলেন, ৭নং ওয়ার্ডের মানুষের সঙ্গে পরামর্শ করে এলাকার প্রয়োজনীয় সমস্যাগুলো চিহ্নিত করা হবে। সাধারণ মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন