প্রকাশের সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২ । ২:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেদামদী কমিউনিটি ক্লিনিক করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল।

ভ্যাকসিন প্রদান কেন্দ্রে সুষ্ঠু-সুন্দর পরিবেশ নিশ্চিতকরন ও নির্বিঘ্নে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে এ-সময় এম এ কুদ্দুস ভ্যাকসিন প্রদান কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও আগত ভ্যাকসিন প্রত্যাশী ও সংশ্লিষ্ট সকলের সাথে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন