প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ । ৩:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন আগামী ২রা এপ্রিল ২০২২ইং অনুষ্ঠানে আমাদের কয়েকজন নেতা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আমরা সুন্দর ও স্বার্থক শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য নিরলস পরিশ্রম করছি। কিন্তু এই শান্তিপূর্ণ সম্মেলন অনুষ্ঠানে বাধা সৃষ্টির জন্য সরকারি এজেন্সির লোকেরা নানাহ পায়তারা করতেছে।

আমাদের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামানের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে ন্যাক্কারজনক কান্ড ঘটিয়েছে।

যাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। আমাদের ২রা এপ্রিলের সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য চাঁদপুর জেলাস্থ সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং শত উস্কানি স্বত্বেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সম্মেলন সফল ও স্বার্থক করতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

-প্রেস বিজ্ঞপ্তি

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন