প্রকাশের সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২ । ৩:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ১৪ কেজি গাঁজা সহ এক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি থানা পুলিশ কতৃক ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফকার করা হয়েছে।
৩০ মার্চ বিকেল অনুমান সাড়ে ৪টায় উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ারুক বাজার রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট বসিয়ে ১৪ কেজি গাজাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার উজিরপুর গ্রামের আবু সাযেমের পুত্র মোঃ রুবেল আলীকে  (৩২) আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট সুত্রে জানায়,  ঘটনার দিন ও সময়ে শাহরাস্তি থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে  এস আই (নিঃ) জনি কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ারুক বাজার রেলক্রসিং নামক স্থানে চেকপোস্ট পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ মোঃ রুবেল আলীকে (৩২) গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন