প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কোস্টগার্ডের অভিযানে ১৬’শ কেজি জাটকা জব্দ 

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযানে ১৬’শ কেজি জাটকাসহ একটি পিকাপ গাড়ী জব্দ করেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাত ৪ টায়  এই ঝাটকা জব্দ করা হয়৷
কোস্ট গার্ড চাঁদপুরের পেটি অফিসার কন্টিনেজেন্ট কমান্ডার এমদাদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় সংগীয় ফোর্স নিয়ে উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মেঘনা নদীর পার থেকে ১৬’শ কেজি জাটকাসহ একটি পিকাপ ( ঢাকা মেট্রো – ন ১৬০৬১৩) জব্দ করা হয়। পরে সকালে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান এর উপস্থিতিতে জব্দকৃত ঝাটকা এতিমখানা,মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় ৷

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন