প্রকাশের সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ । ৩:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলবে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নাউরী উবি ও লবাইকান্দি মাদ্রাসা সেমিফাইনালে

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো :  মতলব উত্তর উত্তর উপজেলায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নাউরী আহম্মদীয়া উবি ও লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা সেমিফাইনালে উন্নীত হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ এপ্রিল শুক্রবার উপজেলা মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইস্রাফিল ৪৮ ও রাকিব ২৭ রান করে। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাকিব দলের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করে।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে ব্যাটিং করে জিহাদ ৪৭, নিরব ৩১ রান করে দলের জয়ে ভূমিকা রাখে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে রবীন ও বাপ্পি এবং স্কোরারের দায়িত্বে ছিলেন মিরাজ। টুর্নামেন্টে ৪৭ টি দল অংশ গ্রহন করে।

উপজেলা মাঠে কোয়ার্টার ফাইনাল পর্বের ২য় দিনের খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরীফুল হাসান।

খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,  উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আক্তার হোসেনসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

দিনের ২য় কোয়ার্টার ফাইনালে কালিপুর উচ্চ বিদ্যালয় ও লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা।
টসেজিতে লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা ব্যাটিংএর সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী জুটি ১২ ওভারে ১৩৭ রান করে।উদ্বোধনী ব্যাটর্সম্যান রায়হান ব্যাক্তিগত ৪২ রান করে আউট হয়। ৯টি ছক্কা ও ৮ টি চারের মাধ্যমে ম্যাচে সাব্বির আহমেদ ১১০ রান করে রানআউট হয়। তাদের দলীয় সংগ্রহ ১৯১ রান।

জবাবে কালিপুর উচ্চ বিদ্যালয় ১৩৬ রানে অল আউট হলে লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা ক্রিকেট দল ৫৫ রানে জয়লাভ করে। কালিপুরের পক্ষে সানি ২৬ ও মারুফ ২১ রান করতে সক্ষম হয়।

দিনের ২য় কোয়ার্টার ফাইনালের খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে সুজন ও রবীন এবং স্কোরারের দায়িত্ব পালন করে মিরাজ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন