প্রকাশের সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২ । ৪:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তিশা ডিজিটাল মেডিকেলের ডেন্টাল বিভাগের উদ্বোধন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়া পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জেকে টাওয়ারে অবস্থিত তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ডেন্টাল বিভাগের উদ্বোধন করেন প্রধান অতিথি, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আঃ মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আহসান উল্লাহ, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ডেন্টাল সার্জন ডা. নুসরাত জাহান রুমা, কচুয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন আহমেদ সবুজ প্রমূখ।

এক প্রতিক্রিয়ায় তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক রাকিবুল হাসান বলেন, ডায়াগনষ্টিক সেন্টারে সেবার পাশাপাশি আধুনিক মান সম্পন্ন যন্ত্রপাতি সমৃদ্ধ ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে।যেখানে একজন বিডিএস সার্জন দ্বারা এই সেবা প্রদান শুরু হয়েছে। যার ফলে রোগীরা এখন স্বল্প খরচে উন্নত মানের মুখ ও দন্ত সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন