প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ । ৪:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে র‌্যাবের হাতে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : র‌্যাব-১১ চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের সহোদর ও বালিথুবা পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন(৫০)কে ১০ নভেম্বর বুধবার আটক করেছে। ঔ দিন রাতেই র‌্যাব-১১ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তাকে। থানা পুলিশ ১১ নভেম্বর বৃহস্পতিবার তাকে নিয়মিত মামলার আসামী হিসেবে চাঁদপুর আদালতে প্রেরন করেন।

আটকের পরিবার সূত্র জানায়, ইটভাটার মালিক জনৈক ওমর ফারুক রাতের আঁধারে পেট্রোল দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে আদালকে মামলা দায়ের করে। তাতে সাবেক এই ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়নকে ৫ নম্বর আসামী হিসেবে চিহ্নিত করে। সেই মামলায় হয়রানি করতেই র‌্যাবের মাধ্যমে এই আটকের ঘটনা ঘটায়।

আটকের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, এই মামলার তদন্ত কাজ চলছে। বাদী স্বাক্ষী হাজির করতে পারেন নি। ঘটনা রাতের আঁধারে ঘটেছে। তদন্ত করে সঠিক রির্পোট প্রদান করা হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, র‌্যাব-১১ শাহাদাত হোসেন নয়নকে আটক করে আমাদের কাছে বুধবার রাতে হস্তান্তর করা এবং বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন