প্রকাশের সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর নৌ থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে লঞ্চ টার্মিনাল থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

বুধবার দুপুরে নৌ থানার ওসি কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই রেদওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি ব্যাগ বোঝাই ৭৫ বোতল ফেন্সিডিল বোতল উদ্ধার করে।

এ সময় কুমিল্লার দেবীদ্বার থানার মাধাইয়া এলাকার শাহজাহান ভূইয়ার ছেলে মাদক বিক্রেতা ইসমাইল হোসেন(২৮)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। চাঁদপুর লঞ্চটার্মিনাল দিয়ে প্রতিনিয়ত এই মাদকের বড় বড় চালান পাচার হচ্ছে। মাদক উদ্ধারও নৌ থানা পুলিশ তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে নৌ থানার এসআই রেদোয়ানের তৎপরতায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

নৌ থানার ওসি কামরুজ্জামান জানান, কুমিল্লা থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে লঞ্চ টার্মিনালে আসলে নৌ পুলিশ তার গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী হাতে থাকা ব্যাগ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন মুন্সির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নৌ পুলিশের এই মাদক বিরোধী অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন