প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ । ৪:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলোচিত ব্যবসায়ী বাশার হত্যা মামলার আরো এক আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়ায় ব্যবসায়ী আবুল বাশারকে নৃশংসভাবে গলাকেটে হত্যা মামলায় আসামি আব্দুল কাদের (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। তিনি বলেন- প্রধান আসামি মুসার দেওয়া স্বীকাররোক্তির ভিত্তিতে আবুল বাশার হত্যাকান্ডের আরো এক আসামী পৌরসভাধীন কড়ইয়া গ্রামের বকতিয়ার বাড়ির বাবুল মিয়ার ছেলে আঃ কাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত বাকী দুজন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য যে, গত শনিবার বিকেলে আবুল বাশার দোকানে আসার জন্য নিজ বাড়ি কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর হাজী বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে দোকানে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে।

রাত ১০টার দিকে তার নিখোঁজের বিষয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে কচুয়া থানা পুলিশ রবিবার বিকেল ৩টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামে একটি বস্তাবন্দী গলাকাটা লাশের সন্ধ্যান পায়। এঘটনায় আবুল বাশারের স্ত্রী বাদী হয়ে প্রধান আসামী ছালেহ মুসাসহ ৬জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, টাকা পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিলো। দুপুরের দিকে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে কুমিল্লার দাউদকান্দিতে লাশ ফেলে রাখে বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা গেছে। এটি একটি নৃশংস ঘটনা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন