প্রকাশের সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২ । ১০:২৭ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১৪ মামলার আসামী ইয়াবাসহ আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি-চিনতাই ও মাদকসহ ১৪ মামলার এজহারভূক্ত আসামীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

৯ এপ্রিল শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলে নির্দেশে এস.আই মো.নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকার মিজি বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারী ১৪ টি মামলার আসামী মোঃ শরীফ(৩১)কে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত মাদক কারবারী মো. শরীফ গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকার মৃত অজি উল্যাহর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১৪ টি মামলার আসামীকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন