মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে স্বামী পরিত্যক্তা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ ।
সোমবার (১১ -এপ্রিল) অভিযুক্ত ওই দুই যুবককে চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার জেলার মনোহরগঞ্জ উপজেলার বাংলাইশ গ্রামের নির্যাতনের শিকার স্বামী পরিত্যক্তা তরুণীর সাথে ২ মাস পূর্বে শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের রাজবাড়ির মোঃ আঃ মতিনের পুত্র মোঃ মেহেদী হাসানের (২৪) প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে । গত ২৮ মার্চ সন্ধ্যায় মেহেদী মুঠোফোনে ওই তরুণীকে যাদবপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে ডেকে পাঠায়। ব্রীজের কাছে ডেকে নেয়। ওই সময় মেহেদী ও তার ২ বন্ধু একই গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আবু সালেহ (২৩) এবং মোঃ শহিদ উল্লাহর পুত্র দ্বীন ইসলাম (২০) ভুক্তভোগীকে গ্রামের বিলের ভিতর নির্জনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের স্থিরচিত্র মুঠোফোনে ধারণ করে।
পরে গত ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টার সময় আবু সালেহ নির্যাতিতা তরুণীর মায়ের মোবাইলে ফোন দিয়ে ৫ হাজার টাকা দাবী করে।ওই টাকা না পেলে তার মেয়ের ধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। পরে এ বিষয়ে নির্যাতিতা তরুণী নিজে বাদী হয়ে
গত রোববার (১০ এপ্রিল) শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম ওইদিন সন্ধ্যার অভিযান চালিয়ে মেহেদী হাসান ও আবু সালেহকে আটক করতে সক্ষম হয় ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নির্যাতনের শিকার তরুণী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ কাণ্ডে অভিযুক্ত দুই যুবককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার তৎপরতা অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক