প্রকাশের সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ । ৫:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সাংবাদিক জাকির হোসাইন খানের স্মরণে শোক সভা ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তি প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাকির হোসাইন খানের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে এক শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের করবা এলাকায় প্যারাডাইস কফি হাউসের হলরুমে এটির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবিক (ওসি) মোঃ আবদুল মান্নান। প্রধান অতিথি সংক্ষিপ্ত আলাপচারিতায় বলেন, জাকির হোসাইন গ্রামীন পঞ্চায়েতে মেঠো পথে ছুটে চলা একজন সাদা মনের
সাংবাদিক ছিলেন। আজ তিনি নেই, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহপাক যেন তার বেহেস্ত নসিব করে। এছাড়া তিনি শাহরাস্তি উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে শাহরাস্তির আইন-শৃঙ্খলা বজায় রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।
ওই আয়োজনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সূচীপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, রোটারিয়ান মোঃ আবুল কালাম, সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, প্রেস ক্লাবের সহ যুগ্ম সম্পাদক ও অপরূপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি আমরুজ্জামান সবুজ,সকলের কণ্ঠের সম্পাদক ফয়েজ আহমেদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি হাসপাতাল ও প্যাথলজি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেন্টু প্রমুখ সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্য সাধারণ সদস্য শাহরাস্তি উপজেলা কর্মরত সকল গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, শাহরাস্তি প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জাকির হোসাইন খাঁন (৫৮) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত  মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ইন্তেকাল করেছেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন শাহরাস্তি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম রতন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান শাহরাস্তি উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে ফটোসেশন ও কফি আড্ডায় মিলিত হন।
উল্লেখ্য, ওই দোয়া মিলাদ মাহফিলে শাহরাস্তি প্রেসক্লাবে সাবেক সভাপতি এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন