প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর যুবদলের যুগ্ন-আহবায়ের মায়ের মৃত্যুতে রাসেল খানের শোক প্রকাশ 

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর  ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মজিব কারীর মা ময়ফুলুন্নেচ্ছা ইন্তেকাল করেছেন।
১৩ এপ্রিল  রাত ১২ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কারী বাড়ির সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজনৈতিক, ব্যাবসায়িকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোঃ রাসেল খান। তিনি  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার  জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মাসুদ বেপারী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন