প্রকাশের সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ । ১০:০৪ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মানিকের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মাননবন্ধন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কচুয়া বাইপাস সড়কের আকানিয়া মোড়ে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপি মানববন্ধনে নেতৃত্বে দেন উপজেলা বিএনপি সভাপতি হুমায়ন কবির প্রধান, সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, স্বেচ্ছা সেবক দলের সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক সভাপতি হুমায়ন কবির, উপজেলা মৎস্য দলের সভাপতি মফিজুল ইসলাম মধু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ্, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, উপজেলা যুব-দলের সদস্য সচিব এ্যাড. মাসুদ প্রধানীয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এসময় বিএনপির সমর্থক ও দলীয় শতশত নেতাকর্মী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধান বলেন, আমাদের নেতা জেলা বিএনপির সভাপতি শেখ আহমেদ মানিক চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গায়েবি মামলায় চার্জশিট দেয় আদালত। কিন্তু আমাদের নেতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে।

এ ধরনের মামলায় জামিন যোগ্য। কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ রাজনৈতিক কারনে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমরা কচুয়ার বিএনপির নেতৃবৃন্দ আমাদের নেতা মানিক ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাবো।

একই দিনে উপজেলার শিমুল তলী ও রহিমানগর বাজারে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন