নিজস্ব প্রতিনিধি : শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দীন হেলাল এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ দিদার আলমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ ছিদ্দিকুর রহমান, ইউপি সদস্যবৃন্দ।
প্যানেল চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ বিল্লাল হোসেন ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ২ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মানিক হোসেন। মহিলা প্যানেল চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিলকিছ আক্তার নির্বাচিত হয়েছেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত প্যানেল চেয়্যারম্যানদের সুষ্ঠু ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে যাওয়ার আহবান জানান ইউপি চেয়্যারম্যান মাহতাব উদ্দীন হেলাল।

অনলাইন ডেস্ক