প্রকাশের সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ । ৯:২৪ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে কাজ করছে; রুহুল এমপি

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : সরকার মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাদ্রাসা শিক্ষাকে যাতে আন্তর্জাতিক শিক্ষার মানের সঙ্গে মোটামুটি তুলনামূলক একটা অবস্থানে আনা হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা নবনির্মিত একাডেমির ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন রুহুল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১৮০০ মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে। তিনি মাদ্রাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন।
নুরুল আমিন রুহুল আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় কখনোই তা সম্ভব নয়। তাই এই প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে সহযোগিতা করতে হবে।

রাড়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান, ফতেপুর পশ্চিম ইউপির সদস্য অহিদুল আলম সরকার, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন।

সভা পরিচালনা করেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ইউপির সদস্য মাসুদুর রহমান সরকার।

পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা আনিছ পাটোয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর, উপজেলা ছাত্রলীগ নেতা আবির হায়াত সিহাব’সহ দলীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন