প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ । ৫:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নবাগত ইউএনও’র সাথে শাহরাস্তি মিডিয়া ফোরামের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তির সাংবাদিকদের সংগঠন শাহরাস্তি মিডিয়া ফোরাম (এসএমএফ)’র পক্ষ থেকে শাহরাস্তি উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। উপজেলার নানা উন্নয়ন ও জনহিতকর বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন রশিদ এর সাথে।
এসময় শাহরাস্তি মিডিয়া ফোরাম (এসএমএফ) এর  আহবায়ক শাহ আলম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক মোঃ রাফিউ হাসান হামজা, সদস্য সচিব আহসান হাবিব পাটোয়ারী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন