মাসুদ হোসেন : চাঁদপুরে একদিনে নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২৫ নমুনা পরীক্ষা করে ১ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বাকী ২৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। শনাক্ত হওয়া ১ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ১ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ১ জনসহ মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ৩৭০ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ১৯ এপ্রিল পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১০১ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ১০১, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৭ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

অনলাইন ডেস্ক