প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ৩:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হামানকর্দ্দী পল্লী মঙ্গল উবি’র নির্বাচনে শিক্ষার মান উন্নয়নে সোহাগ প্রার্থী

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২২এর অভিভাবক সদস্য প্রতিনিধি সোহেল আহমেদ খান (সোহাগ) বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রার্থী হয়েছেন, তাই এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে তাকে দেখতে চায় এলাকাবাসী।
আগামী ২৩ এপ্রিল শনিবার বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে  সোহাগ ৬নং ব্যালট নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। নির্বাচনকে ঘীরে তিনি প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।
এবারের নির্বাচনে   সোহাগ একজন মেধাবী, যোগ্য প্রতিনিধি হওয়ায় ভোটাররা তাকে নিয়েই ভাবছেন। হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য সোহাগের বিকল্প নেই বলে অভিভাবকরা জানিয়েছে। তাই তাকে নির্বাচিত করতে সকল অভিভাবকদের ভোট প্রদানের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
সোহেল আহমেদ খান সোহাগ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক ভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে নিরাপদে যাতায়েত করতে পারে সে দিকে লক্ষ্য রাখাই হবে।
বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যাতে ইভটিজিংয়ের কবলে না পড়ে দিকে খেয়ার রাখা হবে। তাই সকলের কাছে ২৩ এপ্রিল তার ৬নং  ব্যালটে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন