প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৪:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেঙ্গারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সম্মানে এ ইফতারের আয়োজন করেন তিনি।
এসময় সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম উপস্থিত রোজাদার ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজ খবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আ. মালেক খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আহসাব হাবিব, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, পৌর যুবলীগের  ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান প্রধান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রমানিক, সাধারণ সম্পাদক হান্নার ভেন্ডার, যুবলীগ নেতা মুছা বেপারী, শাহিন আলম, কেরামত আলী সরকার, ছাত্রলীগ নেতা আল-আমিন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন