প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কাদির বক্স মেমোরিয়াল (কেবিএম) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ১১ জন সাধারণ অভিভাবক সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সাধারণ অভিভাবক সদস্য পদে ১১৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. সামছুদ্দিন, ১০১ ভোট পেয়ে ২য় হয়েছেন মো. জসিম উদ্দিন, ৯৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. তাজুল ইসলাম এবং ৯২ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. সেলিম প্রধানীয়া। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডলি বেগম।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন।
নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটোয়ারী জানান, নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা আগামী ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করবেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন