প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ৪:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউপি যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের  শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউপির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় ইউপির উনকিলা বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এটি  অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি উপজেলা চলমান যুবদলের ইউপি কমিটি গঠনের  অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়। এবারের সম্মেলন ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক দৃষ্টিনন্দন পদ্ধতিতে। প্রতিটি ভোটারদের ক্রমিক নাম্বার ভোটার আইডি কার্ড সনাক্ত করে তাদের গলায় ডেলিগেটার কার্ড ঝুলিয়ে দেওয়া হয়।
বিকেল তিনটায় শুরু হওয়া ব্যালেট পদ্ধতিতে ভোট দিতে পেরে দলীয় কর্মী সমর্থকরা ছিল উৎসবমুখর। ওই সময় মূল দল যুবদল ছাত্রদল সহ দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ওইদিন ইউপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি  গোলাম মোস্তফা ইকবালের সঞ্চালনায় ইউপি যুবদলের আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী উদ্বোধনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আগামী দিনগুলোতে শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের হাতকে শক্তিশালী করতে এবং তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির পথ সুগম করতে যুবদলের সুসংগত হওয়ার বিকল্প নাই। আজকের এই কমিটি তারেই প্রয়াস।
এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা মো: ফারুক হোসেন মিয়াজী, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, প্রধান বক্তা উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল হক গনি । এছাড়া সম্মেলন শেষে শাহরাস্তি উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান হেডমাস্টার এবং সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী সহ উপজেলা এবং অত্র ইউপির ১০জন প্রয়াত নেতার স্মরণে ইফতার মাহফিল পূর্বক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতি পদে মোরগ প্রতীকে ৬৫ ভোট পেয়ে মোঃ শাহজাহান মিয়া  গণতান্ত্রিক প্রক্রিয়ায়  কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন,  মোটরসাইকেল প্রতীকে ১১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো সাইমুন মাসুদ,  সাংগঠনিক সম্পাদক হিসেবে মাইক প্রতীকে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন গোলাম মোহাম্মদ সোহেল।
পরে নির্বাচিত যুবদলের ইউপি নেতৃবৃন্দ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ কে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন