প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : শুক্রবার বিকেলে বৈশাখী ঝড়ে মতলব উত্তর উপজেলার লন্ডভন্ড হওয়া খবর পাওয়া গেছে। প্রচন্ড ঝড়ে কারনে সাধারন মানুষের ফসলী জমি, ঘর বাড়ী, গাছপালা ও দোকান পাটের ব্যাপক ক্ষতি সাধনসহ এমনকি বিদুৎতের খুঁটি হেলে পরার সংবাদ পাওয়া গেছে।

এ ছাড়াও বিভিন্ন এলাকার ছোট বড় অনেক গাছ রাস্তা পাশে উপড়ে পড়ে যান চলাচলসহ বিদুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও প্রবল বর্ষনের কারনে মতলব উত্তর উপজেলার অনেক এলাকার ঘর বাড়িসহ বিভিন্ন রাস্তা ঘাটে হাটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নিজ ছেঙ্গারচর গ্রামের মাইন উদ্দিন দেওয়ানের বসত ঘরের চালের উপর গাছ পড়ে ঘরটি ভেঙে যায়। তবে এ সময় ঘরের লোকজন রান্না ঘরে থাকায় প্রাণে রক্ষা পান।

সাইদুর রহমান জানান, প্রচন্ড ঝড় কারনে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির কারনে কলাকান্দা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদুৎতের খুটি হেলে পরেছে। বিদুৎতের খুঁটি হেলে পরার কারনে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে। এ ছাড়াও ফসলী জমিসহ ফল ও তরকারি ক্ষেতের প্রচুর ক্ষতি সাধন হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার অনেক গ্রামে বিদ্যুতের লাইন সচল করা যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন