প্রকাশের সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ । ৫:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের দুই উপজেলায় ২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সনাক্তের হার ১.৬০%।
শনিবার (৩০ অক্টোবর) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি পিসিআর ও আরএটি ল্যাবে ১২৫ নমুনা পরীক্ষা করে এই ২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। রিপোর্ট অনুযায়ী ২ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ১ জন ও কচুয়া উপজেলায় ১ জন।
নতুন আক্রান্ত হওয়া ২ জনসহ শনিবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৫ হাজার ৭ জন। এই পনেরো সহস্রাধিক রোগীর মধ্যে ২৯ অক্টোবর পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন। আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১০২ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জন। এদের মধ্যে চাঁদপুর সদরে ৯৭, হাইমচরে ৭, মতলব উত্তরে ১৪, মতলব দক্ষিণে ১৭, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬, কচুয়ায় ১৩ ও শাহরাস্তি উপজেলায় ৩০ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন