প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ৪:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৫ এপ্রিল সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মোঃ নূরুল ইসলাম ও এসআই মোঃ একরামুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন ক‌বির(৪০)কে  ১১০পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত মাদক কারবারী মোঃ হুমায়ুন ক‌বির উক্ত ইউনিয়নের মৃত আব্দুল হকের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন