প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ৪:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সহ-সভাপতি, চাঁদপুর – ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ১৫ টি  ইউনিয়ন এবং ১ টি পৌরসভার প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনের অংশ হিসেবে বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, সুবিদপুর পূর্ব এবং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
২৫ এপ্রিল সোমবার দিন ব্যাপী এ উপহার সামগ্রী বিতরন করেন সিআইপি জালাল আহমেদের ছোট ভাই পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু।
উপহার সামগ্রী বিতরন কালে শাহাবুদ্দিন সাবু বলেন, আমার ভাই সিআইপি জালাল আহমেদ দীর্ঘ প্রায় ২০ বছর ফরিদগঞ্জের অসহায় পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। রাজনীতি আমাদের মুর্খ্য উদ্দেশ্য নয়। আমাদের সাধ্য অনুযায়ী সব সময় কল্যাণ কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, ৪ নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক পাটওয়ারী, ইউপি সদস্য সৈকত মোল্লা, যুবলীগ নেতা ইসমাইল পাটওয়ারী, আব্দুর রহিম, মিলন পাটওয়ারী, আরিফ ভূঁইয়া, মিরাজ হোসেন মিজি প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন