প্রকাশের সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ । ১২:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকাল ১০টায় হাইমচর থানা পুলিশের আয়োজনে  হাইমচর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ।
এ সময় ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে সমাজের অপরাধ গুলো ধমন করতে পারবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, চরাঞ্চলে গরু চুরিসহ যে সকল অপরাধ সংগঠিত হয়ে থাকে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আসন্ন ইউপি নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সমাপ্ত করার লক্ষে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ ইউনিয়নে যাতে আইন শৃংখলা বজায় থাকে সে দিকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।  সকল ধরনের আইনি সেবে পেতে হাইমচর থানা  দরজা সবসময় খোলা থাকবে। আপনারা কোন সংকোচ না রেখে যে কোন আইনি সেবা পেতে আমার কাছে চলে আসবেন। আমি আইনি সেবা নিয়ে আপনাদের পাশে আছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওসি তদন্ত সুভ্রত কুমার সরকার, সাথানীয় সমাজ সেবক আব্দুল হক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন এস আই আবুল কালাম, সঞ্জিত কুমার, এ এসআই প্রানকৃষ্ণ, ইউপি সদস্য রায়হানসহ ইউপি সদস্য, রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন