প্রকাশের সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ । ৩:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনার ১৭ দিন পর মারা গেলেন বীমা কর্মকর্তা

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ প্রতিনিধি : ১৭ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে ছলে গেলেন হাজীগঞ্জের এক বীমা কর্মকর্তা বিল্লাল হোসেন (৪৫)।
তিনি গত ১৩ এপ্রিল চাঁদপর ওয়ারলেস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হন। পরে ২৯ এপ্রিল শুক্রবার  সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কামাল হোসেন। বিল্লাল হোসেন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
তার ভাই পুলিশ কর্মকর্তা কামাল হোসেন জানান,  বিল্লাল হোসেন চাঁদপুরের ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের সার্ভিসেলের কর্মকর্তা ছিলেন।
প্রতিদিনের মত তিনি তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুরে যাতায়াত করতেন। গত ১৩ এপ্রিল তিনি চাঁদপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে ওয়ারলেস এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলে ১৭ দিন চিকিৎসা নেয়ার পর শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্র জানান, সড়ক দুর্ঘটনায় তার মাথার হাড় ভেঙ্গে গেছে। এতে তার শরীর থেকে প্রচুর রক্ত খরন হয় যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।
বিল্লাল হোসেনর১ ছেলে ১ মেয়ের জনক।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন