প্রকাশের সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ । ৪:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া থানা পুলিশের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদুপর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম(বার) এর নির্দেশ ক্রমে কচুয়া থানা পুলিশের আয়োজনে এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

বিতরণ কালে ওসি মহিউদ্দিন বলেন- আমাদের মাননীয় মিলন মাহমুদের স্যারের দিক নির্দেশনা ও ওনার পক্ষ থেকে কচুয়া থানায় শতাধিক এতিম ও দুস্থদের মাঝে এবং চাঁদপুর জেলায় ১২শতাধিক প্যাকেট প্রতিটি থানায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সবসময় এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী উপহার দিয়েছি। আপনারা পুলিশ সুপার মিলন মাহমুদ স্যার ও বাংলাদেশ পুলিশকে দোয়া করবেন। পুলিশের এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্য ‘তে ও অব্যাহত থাকবে। কচুয়া বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা ও সদস্য মোঃ রাছেল, মেহেদী হাসান সাকিব সহ কচুয়া থানার উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যগণ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন