প্রকাশের সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ । ৪:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুই শতাধিক ব্যক্তির হাতে ওই উপহার তুলে দেয়া হয়। ৩০ এপ্রিল শনিবার সকাল ১১ ঘটিকায় ফরিদগঞ্জ থানা মাঠে উপহার বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ এর বিশেষ নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন আয়োজনটি করেন।

সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ব্যক্তিদের বাছাই করে ঈদ উপহারগুলো বিতরণ করা হয়েছে। সকাল আনুমানিক ১০ ঘটিকা হতে বাছাইকৃত লোকজন থানা মাঠে জড়ো হন। তাদের স্বাগত জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও পরিদর্শক তদন্ত। আমন্ত্রিত ব্যক্তিগণ হাসিমুখে উপহার গ্রহণ করেছেন। এ সময়ে থানার সেকেন্ড অফিসার, এস. আই, এ. এস. আই ও কনস্টেবলগণ উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ বলেন, চাকরির পাশাপাশি আমরাও এ দেশের নাগরিক। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সাধ্যমতো আয়োজনটি করতে পেরে নির্মল আনন্দ বোধ করছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখতে চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন