প্রকাশের সময়: রবিবার, ১ মে, ২০২২ । ৬:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হুইল চেয়ারে কাটে তাদের ঈদ, সহানুভূতির হাত বাড়ালেন SADO

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : ঈদ উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুন যুবকদের এলাকায় যেন মিলন মেলা। তার মাঝে যদি শুনে এলাকার দরিদ্র কিছু মানুষ অসুস্থ অবস্থায় দিন পার করছে তাহলে সবার আগে মানবিক সহযোগিতার হাত বাড়াতে চেষ্টা করেন তারা।
১ মে রবিবার ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা তাজের বাড়ীর মৃত হাতেম আলীর স্ত্রী ক্যান্সার আক্রান্ত আনোয়ারা বেগমের পাশে দাঁড়ান সোস্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।  ঈদের খুশি ভাগাভাগি করতে তাদের সংগঠনের উদ্যোগে অসুস্থ আনোয়ারাকে হুইল চেয়ার দিতে পারায় চোখে মুখে তাদের স্বস্তি ।

এ সময় উপস্থিত ছিলেন সোস্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহামুদ হোসাইন, মুখপাত্র কাউছার হোসাইন, যুগ্ন-সাধারন সম্পাদক আকরাম, সাংগঠনিক সম্পাদক নুরে আলম রাজু, আইন বিষয়ক সম্পাদক মোবারক হোসাইন, চাঁদপুর- জেলা ইউনিটের সভাপতি কামরুল হাসান বাবু, সহ-সভাপতি নাছির হোসেন, নুরুল মাজাহার, সহ-প্রচার সম্পাদক মতিউর রহমান ও সদস্য শিব্বির আহমেদ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন