সজিব খান : চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মিদের মাধ্যমে ৯টি ওয়ার্ডে ঈদউল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মাঝে জন্য শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
সোমবার সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভড়ঙ্গারচর মল্লিক বাড়িতে বিতরণ করেন।
এ সময় খোকন মল্লিক জানান, ঈদের আনন্দ গরীর দুঃখীদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এ বছর ও বিরতণ করেছি। দুইটি ভাগে এ বছর বিতরণ করি।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় দুস্থ্যদের মাঝে যথা সম্ভাব বিতরণ করেছি, এ ছাড়া ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের মাধ্যমে ৯টি ওয়ার্ডে বিরতণ করেছি।

অনলাইন ডেস্ক