প্রকাশের সময়: বুধবার, ১১ মে, ২০২২ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দিনে করতো গোস্ত বিক্রি রাতে চুরি-ডাকাতি, ছয় ডাকাতকে আটক

অনলাইন ডেস্ক

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কচুয়া-গৌরীপুর সড়কের পাতানিশ এলাকায় ডাকাতি করার প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগতরাতে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ দক্ষিণ পাড়া হাজীগঞ্জ-কচুয়া সড়কের পশ্চিম পাশে মো. নানু মিয়া পাটোয়ারীর বসতঘরের পূর্ব পাশ্বের খোলা মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সদস্যরা হলো, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের ছেলে মো. খাজা মহিউদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মফিজউদ্দিন বেপারী বাড়ির মো. মনির হোসেনের ছেলে মো. আক্তার হোসেন শান্ত, একই বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. লিটন, হাজীগঞ্জ উপজেলার ওঁড়পুর গ্রামের নোয়াপাড়া ভূঁইয়া বাড়ির মৃত ইব্রাহিম ভূঁইয়ার ছেলে মো. এরশাদ ভূঁইয়া, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের বাইন্না বাড়ির রুহুল আমিনের ছেলে মো. বিল্লাল হোসেন ও কোম্পানিগঞ্জ থানার চরপাবর্তী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আমজাত স্যারের বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াস।

গ্রেফতারের সময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশিয় অস্ত্রশস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত পিকআপ ভ্যানটি দিয়ে উপজেলায় বিভিন্ন এলাকায় গরু চুরিসহ আরো কয়েকটি অপরাধের সাথে জড়িত এই ডাকাত চক্র।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ ডাকাতচক্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, এই ডাকাতচক্র হাজীগঞ্জ উপজেলাসহ আশপাশে নিয়মিত গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মফিজউদ্দিন বেপারী বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. লিটন দিনে করতো গোস্ত বিক্রি। দিন শেষে রাত নামলেই গরু ক্রয়ের নামে দলবল সহ পিকাপ ভ্যান নিয়ে নিজ উপজেলা সহ আশপাশের উপজেলার গ্রামগুলোতে চালাতো গরু চুরিসহ ডাকাতি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন