প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মে, ২০২২ । ৭:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শীঘ্রই আসছে সোহাগের পরিচালনায় মিউজিক ভিডিও হৃদয়ের পোষা ময়না পাখি

অনলাইন ডেস্ক
বিনোদন প্রতিবেদক : শীঘ্রই আসছে “সোহাগের” পরিচালনায় এই প্রজন্মের নবাগত সিঙ্গার “শাওন সিকদারের” কন্ঠে হৃদয়ের পোষা ময়না পাখি মিউজিক ভিডিও।

সিকদার টিভি  ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে “হৃদয়ের পোষা ময়না পাখি ” শিরোনামের স্যাড রোমান্টিক গানের মিউজিক ভিডিওটি।

গাজীপুর পুবাইল বাঁধন শুটিং স্পোর্টে গত ৬ মে  শুক্রবার ভিডিওটির চিত্রধারণ সম্পন্ন হয়।

এতে অভিনয় করেন প্রিন্স হাসান, চাঁদনী, নেয়ামুল, কামরুল, রুমা, জারা ও বিপ্লব।
হৃদয়ের পোষা ময়না পাখি মিউজিক ভিডিওটির প্রযোজনায় ছিলেন জুয়েল খান ও সার্বিক সহযোগিতা করেন এনবি রাজ।

এ প্রসঙ্গে পরিচালক সোহাগ জানান গানটি হঠাৎ করেই আমার চোখে পড়ে, তাতেই আমার ভালো লাগায় সে গানটির ভিডিও নির্মানের সিদ্ধান্ত নেই এবং ভিডিও নির্মানের কাজ সম্পন্ন করি। আমার কাজটি কেমন হয়েছে তা সম্পূর্ণ বিচারের ভার দর্শকদের উপর। আমি আশাবাদী ভিডিওটি দর্শকদের মনে স্থান করে নিবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন