প্রকাশের সময়: রবিবার, ১৫ মে, ২০২২ । ৮:২১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর অটো বাইক মালিক সমিতির নির্বাচন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌর অটো বাইক মালিক সমিতির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী উৎসক মূখর পরিবেশে ভোট গ্রহন করা হয়। এতে আনন্দের সাথে ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচন পরিচালনায় ছিলেন আল-আমিন, সুমন আহমেদ ও মনজুর হোসেন।

নির্বাচনে ৫৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মেরাজ। তার প্রতিদ্বন্ধী প্রাথী কাশেম পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে আব্দুল আলী ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী শাহীন পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে রাকিব সরকার কাবিল ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আল-আমিন পেয়েছেন ৯। কোষাধ্যক্ষ পদে কবির হোসেন ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী সোহাগ পেয়েছেন ৩৬ ভোট।

এছাড়াও কার্যকরী সদস্য পদে খবির উদ্দিন কাজী বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন