প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ । ১০:১৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
১৬ মে সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে এস.আই নুরুল ইসলাম, একরামুল হক ও এ .এস. আই নাঈম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের মধ্য চাঁদপুর এলাকার বেপারি বাড়িতে মাদক ব্যবসায়ী মোঃ আবু কালাম (৫০) এর বসত ঘরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক করে।
১কেজি গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আবু কালাম উক্ত ইউনিয়নের মধ্য চাঁদপুর এলাকার মৃত আলী আক্কাস বেপারির ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন